সারাদেশ
অনিয়ম-দুর্নীতি

গৌরীপুরে ইবতেদায়ী শিক্ষক হলেন মাদ্রাসার সহ-সুপার!

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধি-বহির্ভূতভাবে মোঃ আব্দুস সাত্তার নামে এক ইবতেদায়ী শিক্ষককে মাদ্রাসার সহ-সুপার পদে নিয়োগদানের অভিযোগ ওঠেছে।

আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু

এ অনিয়ম-দুর্নীতির ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চূড়ালী ইসহাক উদ্দিন দাখিল মাদ্রাসায়। এ ব্যাপারে পাঁচ বছরপূর্বে লিখিতভাবে অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করছে না উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অভিযোগে প্রকাশ, মোঃ আব্দুস সাত্তার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ড. আব্দুল্লাহ উমর নাসিফ দাখিল মাদ্রাসায় (কাগচর) ইবতেদায়ী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন (ইনডেক্স নং-ইবি-৩৪৩১১৪)। এরপর ২০১১ সনে সম্পূর্ণ বিধি-বহির্ভূতভাবে তাকে একই জেলার গৌরীপুর উপজেলার চূড়ালী ইসহাক উদ্দিন দাখিল মাদ্রাসায় সহ-সুপার হিসেবে নিয়োগদান করেন সংশ্লিষ্ট নিয়োগ কমিটি (ইনডেক্স নং-এ এসইউপি এন২১০৩৫৬৫)। এক্ষেত্রে বিধি মোতাবেক একজন ইবতেদায়ী শিক্ষক কখনও মাদ্রাসার সহ-সুপার হিসেবে যোগদান করতে পারে না।

জানা গেছে, এ অনিয়ম-দুর্নীতির ঘটনায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের স্থানীয় আবাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২০১৭ সনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে লিখিত আদেশ দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার।

আরও পড়ুন: ক্লাব নিয়ে দ্বন্দ্বে খুন হন সোহেল চৌধুরী

এ আদেশে ২০১৭ সনের ৬ আগস্ট তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম উল্লেখিত মাদ্রাসার সহ-সুপার আব্দুস সাত্তারকে চারদিনের মধ্যে চাকুরির নিয়োগপ্রাপ্তির প্রয়োজনীয় সকল কাগজপত্র উপস্থাপন করার জন্য লিখিত চিঠি দেন। কিন্তু অজ্ঞাত কারনে অদ্যবধি পর্যন্ত মোঃ আব্দুস সাত্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে চাকুরির প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র উপস্থাপন করেনি। এক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

অভিযোগের বিষয়ে চূড়ালী ইসহাক উদ্দিন দাখিল মাদ্রাসার সহ সুপার মোঃ আব্দুস সাত্তারের কাছে মন্তব্য জানতে চাইলে, তিনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে লিখিতভাবে উনার মন্তব্য জমা দেয়ার কথা বলেও প্রায় একমাস অতিবাহিত হলেও তা জমা দেননি।

এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ‘অভিযোগটি অনেকদিন আগের, আমার সঠিক মনে নেই। তবে এবিষয়ে সকল তথ্য অফিসের ফাইলে রক্ষিত আছে।’

সদ্য যোগদানকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের বিষয়ে উল্লেখিত মাদ্রাসার সহ-সুপার মোঃ আব্দুস সাত্তারের উপস্থাপন করা কোন কাগজপত্র অফিসের ফাইলে রক্ষিত নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখে পনের দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করবেন বলে সাংবাদিকদের আশ^স্ত করেন।

এদিকে প্রায় একমাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারনে সাংবাদিকদের কাছে সহ-সুপার মোঃ আব্দুস সাত্তারের চাকুরির বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে পারেনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা