সারাদেশ

নেশার টাকা না দেওয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় স্ত্রী সুমাইয়া (২১) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রুবেলের বিরুদ্ধে।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৩৬

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলা পৌর শহরের ঘাটান্দী গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (৬ এপ্রিল) সকালে সুমাইয়ার মরদেহ উদ্ধার ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবদের জন্য আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রুবেল ঘাটাইল উপজেলার গোরিশর গ্রামের শুক্কর আলীর ছেলে ও সুমাইয়া গোপালপুর উপজেলার বরশিলা গ্রামের ইউসুফ আলীর মেয়ে। সুমাইয়ার বাবা ইউসুফ ঢাকার একটি সিমেন্ট কোম্পানিদে চাকরি করে এবং ভূঞাপুর ঘাটান্দী গ্রামের সুমাইয়ার বাসার পাশেই বাসা ভাড়া করে থাকতো।

বাসার মালিক তারা তালুকদার জানান, আমার বাসা ভাড়া নেওয়ার পর থেকেই তারা মাঝে মধ্যে ঝগড়া করতো। মঙ্গলবার রাতে আমি বাসা এসে জানতে পারি রাত ১০ টার দিকে তাদের মধ্যে আবারো ঝগড়া হয়েছিল।

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক আটক

পরে রাত ২ টা সময় রুবেলের ডাক-চিৎকার শুনে বাহিরে বের হই। তখন রুবেল জানায় তার স্ত্রী মারা গেছে। রুবেলের কথাবার্তায় সন্দেহ হলে আশপাশের লোকজনদের জানাই। তারা পুলিশকে খবর দিলে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, একমাস আগে ঘাটান্দীর গ্রামের চা দোকানী তারা তালুকদারের বাসা ভাড়া নেয় তারা। বাসায় ওঠার পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সুমাইয়া অন্যের বাসা-বাড়ীতে কাজ করতো।

এছাড়া তার স্বামী রুবেল হোটলে কাজ করতো। তাদের দেড় বছরের একটি কন্যা শিশু সন্তান রয়েছে।

সুমাইয়ার মা শারমিন বেগম বলেন, রুবেল বিভিন্ন হোটেলে কাজ করতো। সে একদিন কাজ করলে দুইদিন বসে থাকতো ও রুবেল যা রোজগার করতো তা দিয়ে সে নেশা করতো।

এদিকে, সুমাইয়া অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছিল। নিয়মিত কাজ করতে বলা ও নেশা করতে বাধা দেওয়ায় সুমাইয়ার সাথে প্রতিদিনই ঝগড়া হতো।

আরও পড়ুন: বিনামূল্যে টিকাদানে অগ্রাধিকার দিয়েছে সরকার

তিনি জানান, পরে বুধবার নেশার টাকা না থাকায় রুবেল নেশার টাকার জন্য সুমাইয়াকে চাপ দেয়। একপর্যায়ে মারধরও করে সে। টাকা না দেয়ায় সুমাইকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে আমার ধারণা।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বুধবার সকালে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, সুমাইয়ার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা