সারাদেশ

মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় এক জামায়াতের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

গ্রেফতারকৃত মাওলানা মো.শাহাজান (৫০) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াত আমীর এবং একই ওয়ার্ডের মৃত সেকান্দর আহম্মদের ছেলে।

শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর হাজারী ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশারেফ হোসাইন বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা শাহাজানকে গ্রেফতার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আমরা কেউ এ ধরনের ঘটনার সাথে জড়িত নেই।

আরও পড়ুন: কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির নেতৃত্বে লোকজন জড়ো হয়েছিল এবং মিছিল করেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা