সারাদেশ

ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি : জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ১৯৯১ এর পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এখন দেশে স্বৈরশাসন চলছে।

আরও পড়ুন: ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

মঙ্গলবার (২৯ মার্চ ) শহরের একটি মিলননয়তনে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরিত্রগত কোন পার্থক্য নেই। দুই দলই জনবিচ্ছিন্ন দল, তারা নিজেদের কথা চিন্তা করেন। জনগনের কথা চিন্তা করেন না।

জাতীয় পার্টিকে বলা হয় স্বৈরশাসকের দল। জাতীয় পার্টি স্বৈর শাসন করলে আওয়ামীলী ও বিএনপি কি করছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টির উপর প্রতিনিয়ত মানুষের আস্থা বাড়ছে, জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দেখছি।

এসময় তিনি বলেন, আমরা বিরোধী দল হলেও জনগন আমাদের ওভাবে গ্রহণ করতে পারেনি, এটারও বাস্তবতা আছে।

আরও পড়ুন: কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

জিএম কাদের বলেন, আগামীর সরকার জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে। এটা ভুলে যেতে হবে। আওয়ামীলীগের প্রতি মানুষের আস্থার সংকট রয়েছে। তেমনি রয়েছে বিএনপির প্রতিও।

জিএম কাদের আরও বলেন, বিএনপি ও আওয়ামীলীগ সরকার হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করেছে। তার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এদেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে ততদিন এরশাদ মানুষের মাঝে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরী করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিলো দেশের মালিক হবে জনগন, এখন সেই দেশে জনগনের অবস্থান কোথায়। আওয়ামীলীগ এবং বিএনপি দু'দলই চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলেন, দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন যাপন অসহনীয় হয়ে উঠেছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায় যারা জনগনের কথা বলবে। বর্তমান সরকার মানুষের উপর নানাভাবে নিষ্পেষিত করছে। দূর্নীতিতে জর্জরিত সরকার দলের এমপি-মন্ত্রীরা।

আরও পড়ুন: একদিনে ভাসানচর গেলো ১৯৯৯ রোহিঙ্গা

এভাবে দূর্নীতিতে শাসকরা জড়িয়ে পড়লে মানুষ যাবে কোথায়?

স্বাগত বক্তব্য রেখেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক মোতাহের হোসেন রাশেদ।

বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বক্তব্য রাখেন জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, সাইদুর রহমান টেপা, লেয়াকত হোসেন খোকা এমপি, এবং সংরক্ষিত আসনের সাংসদ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: রামেকে আরও তিনজনের মৃত্যু

জেলা জাপার আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, দীর্ঘ ১০ বছর পর এই উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশা করি এই সম্মেলনে সকল নেতাকর্মীর রেকর্ড সংখ্যক উপস্থিতির মাধ্যমে ফেনীকে জাতীয় পার্টির একটি ঘঁাটিতে পরিণত করার পাশাপাশি সম্মেলনে নেতৃত্বে বিকাশ ঘটবে।

সম্মেলনে বর্তমান আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদকে সভাপতি ও জহির উদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়। ১৫ দিনের মধ্য এ দুইজনকে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা