সারাদেশ

গৌরীপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮৯ জন মুক্তিযোদ্ধা ও পরিবারকে এ সংবর্ধনা দেয়া হয়।

আরও পড়ুন: সোমবার বসছে সংসদ অধিবেশন

রোববার (২৭ মার্চ) সকাল ১১ টায় পৌর পরিষদ প্রাঙ্গণে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নাজিম উদ্দিন ও কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান পাঠান প্রমুখ।

আরও পড়ুন: মানুষ কথা বলতে পারছেন না

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, পৌর পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে ২৭৯ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা