ছবি- সংগৃহিত
সারাদেশ

লঞ্চডুবি মানুষ হত্যার নামান্তর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: লঞ্চডুবি নিছক কোনো দুর্ঘটনা মনে করি না। এটি ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করার নামান্তর এমনটাই মন্তব্য করেছেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য (এমপি) মৃণাল কান্তি দাস।

রোববার (২০ মার্চ) রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা বলেন এমপি মৃণাল কান্তি দাস।

আরও পড়ুন: ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’

এমপি বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে শুরু করে নদীর দুপাড়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প-কারখানাগুলোর জাহাজ যত্রতত্রভাবে নদীতে পার্কিং করে রাখে। বিভিন্ন ট্যাংকারগুলো এদিকে চলাচল করে। যে লঞ্চগুলো এখানে চলাচল করে সেগুলোও ফিটনেসবিহীন। আমারা সবাই দেখি কিন্তু কিছু বলার নেই। মানুষের জীবন বারবার এভাবেই যাবে-আমরা নদীর পাড়ে আসবো, শোকাহত জনগণকে সান্ত্বনা দেবো, আইনের কথা বলবো, বিচারের কথা বলবো।’

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মৃণাল কান্তি দাস।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা