ছবি-সংগৃহিত
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় মদসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া টিটন চন্দ্র দাসের বসতঘর থেকে দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটকদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার (২৯ জানুয়ারি) সাড়ে ১১টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সরাইল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ দেশীয় মদসহ তিনজনকে আটক করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চোর-পুলিশ খেলার ছলে তাদের আটক করা হয়েছে। কারণ তারা অত্যন্ত চতুর প্রকৃতির লোক। বিভিন্ন সোর্সের মাধ্যমে পুলিশ অভিযানের অগ্রিম খবর পেয়ে যায়। অবশেষে ধরা পড়েছে তারা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা