ছবি-সংগৃহিত
সারাদেশ

২৭ কেজি রুপাসহ দুই চোরাকারবারী আটক 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকা থেকে ২৭ কেজি রুপা ও একটি মোটরসাইকেলসহ ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি ও পুলিশ সদস্যরা গোপন সূত্রে জানতে পারে সীমান্ত থেকে মোটরসাইকেলে বিপুল পরিমাণ রুপা নিয়ে আসছে। পরে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুজন চোরাকারবারিকে আটক করে।

আটককৃত মোটরসাইকেল থেকে বিশেষ উপায়ে রাখা ২৭ কেজি রুপা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় করবেন

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা