সারাদেশ

নাটোরে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়ায় কৃষক আরশেদ আলীকে কুপিয়ে হত্যা মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১৭ জনকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মিজানুর রহমান সিংড়া উপজেলার শালিখা টলটলিপাড়ার মৃত জটু প্রামানিকের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তকে একই সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পিপি আরিফুর রহমান জানান, ২০২১ সালের ১৮ জুলাই সকালে সিংড়া উপজেলার শালিখা টলটলিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হুজুর আলীর ছেলে আরশেদ আলী তার চাচা নজরুল ইসলামের সাথে নিজেদের জমিতে ধানের ছারা রোপণকালে প্রতিপক্ষ মিজানুর লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আরশেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরশেদ মারা যান। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা