ছবি সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহরিয়ার শামস কেনেডি লালন ঘরনার ব্যান্ড চাতক এর প্রধান ভোকালিস্ট, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং নরসিংদী সদরের সাবেক এমপি প্রয়াত শামসুদ্দিন আহমেদ এছহাকের ছেলে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ২২ নভেম্বর বিকেলে বিএনপির নেতাকর্মীরা সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করার সময় পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে তারা ইটপাটকেল ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুই পুলিশ সদস্য আহত হয়। এর প্রেক্ষিতে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা