ছবি সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধাকে হত্যা: ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ছালেহা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউসার (২৩), শাখাওয়াত হোসেন (২২), সোহাগ (২৮) ও নাছির উদ্দিন (২৫)।

জানা গেছে, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার শমেষপুর গ্রামের নিজ ঘরে ছালেহা বেগমকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে ঘটনার পরদিন অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাউসার ও শাখাওয়াত কারাগারে থাকলেও সোহাগ ও নাছির পলাতক।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা