ছবি সংগৃহীত
সারাদেশ

২ কাতল ৪১ হাজার টাকা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে হজো চালাকের জালে দুইটি বিশালাকৃতির কাতল মাছ ধরা পড়েছে। মাছ দুটির ওজন ৩২ কেজি।

বুধবার (১৭ নভেম্বর) সকালে পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়ার ফেরি ঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

এরপর সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাহাজান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কাতল মাছ দুটি কিনে নেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা