ছবি: সংগৃহীত
সারাদেশ

বেগমগঞ্জে আ'লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়নের বারাইরহাট এলাকায় আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ রিপনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু ছায়েদ রিপন নোয়াখালী-ঢাকার লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জ কাউন্টারের মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

ওসি জাহিদুল হক জানান, দিবাগত রাত আড়াইটার দিকে বেগমগঞ্জ বাস কাউন্টার থেকে আবু ছায়েদ রিপন মোটরসাইকেলে নিজ বাড়ি বারাইরহাট যাওয়ার পথে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে রক্তাক্ত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে খবর দিলে সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জাহিদুল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা