ছবি সংগৃহীত
সারাদেশ

সেই ডিম ফুটে বের হলো ২৭ গোখরা

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে পিটিয়ে মেরে ফেলা গোখরা সাপের ডিম থেকে ২৭ বাচ্চা ফুটানো হয়েছে। বালুর মধ্যে কৃত্রিম তাপ দিয়ে সফলভাবে জন্ম দেওয়া হয়েছে গোখরা সাপের বাচ্চাগুলো।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সবকটা ডিম থেকে বাচ্চা ফুটে।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণীর অধিকার এবং জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এর সভাপতি তাজুল ইসলাম।

তিনি বলেন, উদ্ধার করা ২৭ গোখরার ডিমগুলো একটি পাত্রে বালুর মধ্যে কৃত্রিমভাবে ফোটাতে সক্ষম হওয়ায় আমরা অনেক আনন্দিত। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ ছিলো। বাচ্চাগুলো খুব শিগগির শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর শাহপরান এলাকার একটি বসতবাড়ির রান্না ঘরে গোখরা সাপ দেখতে পান স্থানীয়রা। ঘরে সাপ ও বাচ্চা আছে এমন খবর শুনে অনেকেই সেখানে ভিড় করে মা গোখরাকে মেরে ফেলেন। পরে আরও সাপ থাকতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধান চালিয়ে মাটি খুঁড়ে ডিমগুলো উদ্ধার করা হয়। মেরে ফেলা মা সাপটি সাত ফুট লম্বা ছিলো। এরপর সুলতান আহমেদ ডিমগুলো প্রাধিকারের কাছে হস্তান্তর করেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা