সারাদেশ

ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত 

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর ইসলাম তানজিদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ছয়টায় উলিপুর-রাজারহাট মহেশের বাজার নামক স্থানে বালুবোঝাই ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিদ বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও পৌরসভার নিজাইখামার তেলিপাড়া গ্রামের মৃত বক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তানজিদ বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বাকরেরহাট বাজারে প্রাইভেট পড়ার যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘাতক ট্রাক ও চালক‌ শামসুল‌কে আটক ক‌রেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সোনার দাম ভরিতে ২২১৬ টাকা কমলো

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ দুই হা...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

সাঁকো বর্ষসেরা পুরস্কার পেলেন এনাম রাজু

সংস্কৃতি ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেব...

আমের উৎপাদন বাড়লেও রপ্তানি নিয়ে শঙ্কা

আমের উৎপাদনে এবার সুখবর থাকলেও রপ্তানিতে বাড়ছে শঙ্...

বিসিবি নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের...

বিষাক্ত গ্যাসে মৃত্যু চার ভাইয়ের

ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনায় ত...

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা