সারাদেশ

২৭টি বিষধর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার লোকালয় থেকে ধরা পদ্মগোখরা প্রজাতির আরও ২৭টি বিষধর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার বিকাল ৫টায় উপজেলার গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো ছেড়ে দেওয়া হয়। বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জুগিরহাওলা গ্রামের বয়াতিবাড়ি থেকে পদ্মগোখরা প্রজাতির ২৭টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। প্রাণীকল্যাণ সংগঠন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী এবং বন বিভাগের কর্মীদের যৌথ উদ্যোগে ওই বাড়ি থেকে সাপগুলো উদ্ধার হয়। পরে শুক্রবার বিকালে গহিনখালী সংরক্ষিত বনে সাপগুলো ছেড়ে দিয়েছেন বনকর্মীরা।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য মোহাম্মাদ রোমান বলেন, একটি বাড়িতে সাপের বাচ্চা আছে- এমন খবর পেয়ে বন বিভাগকে অবহিত করি। পরে যৌথ উদ্যোগে সাপগুলো উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত সাপের বাচ্চা বন বিভাগের সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার ২৫টি পদ্মগোখরা সাপ রাঙ্গাবালী বন বিভাগ ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর যৌথ উদ্যোগে উদ্ধার করে একই বনে ছাড়া হয়েছিল।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা