সারাদেশ

এনামুল হক হত্যাকাণ্ড: আটক ৩

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় নৃশংসভাবে খুন হওয়া দিনাজপুরের চিরিরবন্দরের এনামুল হকের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ছেলে নাহিদ হোসেন বাদি হয়ে ৫ জনসহ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩ টা হতে ৪ টার মধ্যে তাদের নিজ নিজ বাড়ি হতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আটক করেছে।

আটককৃত হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের তেলীপাড়া গ্রামের মোঃ আছর উদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৪৫), আন্ধারমূহা গ্রামের মনসুর আলীর ছেলে আকতার হোসেন (৩৫) ও হত্যাকান্ডের শিকার এনামুল হকের বিমাতা ছোট ভাই জিয়াউর রহমান (৩৫)।

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আব্দুস সামাদ জানান, পলাতক অন্য আসামীদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করা হয়েছে। ঘটনায় প্রকৃত তদন্ত করে যেই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের দিনাজপুর- ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের ধারে ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা এলাকা থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা