ছবি: সংগৃহীত
সারাদেশ

নিকলী হাওরে পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে বারোটার দিকে গোড়াদিঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদী থেকে নিখোঁজ পর্যটক রনির (২২) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ানবাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে। নিখোঁজ আলমগীর গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

নিখোঁজ আলমগীরের (২০) খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছেন নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী।

পুলিশ জানায়, আলমগীর গাইবান্ধা থেকে ২০-২৫ জন বন্ধুর সঙ্গে নিকলীর হাওরে ঘুরতে আসেন। অন্যদিকে নিখোঁজ রনিও ৩০-৩৫ মিলে ঢাকা থেকে নিকলীতে আসেন। পরে নিকলী বেড়িবাঁধ থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গোড়াদিঘা এলাকায় যান তারা। সেখানে ঘোড়াউত্রা নদীতে নেমে গোসলের সময় আলমগীর এবং রনি নিখোঁজ হন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা