সারাদেশ

নৌপথে মাদক পরিবহন, আটক ১

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ মো. হারুন-অর-রশিদ (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।

জানা গেছে, রোববার (৫ সেপ্টেম্বর) রাতে ২০ কেজি গাঁজাসহ মেঘনা ফেরিঘাট দিয়ে কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছিলেন হারুন-অর-রশিদ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হারুন-অর-রশিদ স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। এ ক্ষেত্রে নৌপথে মাদক পরিবহন করেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ...

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা