সারাদেশ

রাজশাহীতে একদিনে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৫ জন করোনায়, ৩ জন করোনা উপসর্গে এবং করোনা নেগেটিভ হয়েও ১ জন মৃত্যুবরণ করেন।

বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং চারজন নারী বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে পাবনার ৩ জন, রাজশাহীর ১ জন এবং নাটোরের ১ জন মৃত্যুবরণ করেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন পাবনার ২ জন এবং রাজশাহী ১ জন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় নওগাঁর একজন মারা গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জন মারা গেছেন। এছাড়া ১৫ নম্বর ওয়ার্ডে ২ জন এবং ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ১ জন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহীর ১২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩২, নাটোরের ৩৮, নওগাঁর ১৭, পাবনার ৩০, কুষ্টিয়ার ৮, জয়পুরহাটের ৩, মেহেরপুরের ২, বগুড়ার এবং টাঙ্গাইলের একজন করে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা