সারাদেশ

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পাঁচবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আগড়া পাঁচবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের খোকা মিয়ার ছেলে রাকিবুল হোসেন (২৭)।

জানা গেছে, বাড়ির পাশের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন শহিদুল ও রাকিব। সন্ধ্যার দিকে আকাশে কালো মেঘ জমে এবং কিছুক্ষণের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

দেশের বিভিন্ন জেলায় বিজিবির কড়া নজরদারি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশ...

বিশ্ববাজারে ফের ব্যারেলপ্রতি তেলের দাম ছুঁইছুঁই ৯৫ ডলার!

এক নজরে | তেলের বাজারে নতুন চাপ ■ মধ্যপ...

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস পরাজয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই শেষ হলো। জোহানেসবার্গের...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা