সারাদেশ

দৌলতদিয়ায় বেড়েছে পণ্যবাহী গাড়ির চাপ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এতে ঘাট এলাকায় প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী গাড়ির চালক ও সহকারীরা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ঘাট এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

মূলত বাংলাবাজার-শিমুলিয়া রুটে পণ্যবাহী ফেরি চলাচলের নিষেধাজ্ঞার কারণে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। এছাড়া ওই রুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। ভরা বর্ষার কারণে অনেকে ঝুঁকি এড়াতে লঞ্চের পরিবর্তে ফেরিতে চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে বাস ও মানুষদের পারাপার করা হচ্ছে। এ কারণে ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের সারি দেখা যায়নি।

দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষা করছে।

অন্যদিকে ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া ঘাট থেকে ১৩ দশমিক ৫ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যান আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

গোয়ালন্দ মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের টিএসআই বিনয় কুমার বলেন, ‘লকডাউন শিথিল হওয়া এবং দুই রুটের গাড়ি এক রুটে আসায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে। এ অবস্থায় আমরা অপচনশীল পণ্যবাহী যানবাহনকে আটকে রাখছি এবং অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে ফেরি পারের জন্য ছেড়ে দিচ্ছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। মাওয়া থেকে আরও তিনটি বড় ফেরি আজই এই রুটে যোগ হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা