সারাদেশ

নাটোরে ৫৯১ বস্তা পচা-নিম্নমানের চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর সদর উপজেলা গোডাউনে প্রবেশ করানোর সময় ৫৯১ বস্তা পচা ও নিম্নমানের চালসহ ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলা ৬নং খাদ্য গোডাউনে চাল আনলোড করার সময় সেগুলো জব্দ করা হয়।

পুলিশ ও গোডাউন কর্মকর্তারা জানান, নাটোর পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু তিনজন মিলারের নামে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে ৫৯১ বস্তা চাল নিয়ে আসে। সকালে ওসি এলএসডি মফিজ উদ্দিনের তত্ত্বাবধায়নে চালগুলো গোডাউনে আনলোড করা হয়। এসময় স্থানীয়রা পচা ও নিম্নমানের চাল দেখে প্রশাসনকে জানায়।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন পচা ও নিম্নমানের চাল জব্দ করে। এ সময় সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমাসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা বলেন, নিম্নমানের চাল পেয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে অভিযোগ অস্বীকার করে ওসি এলএসডি মফিজ উদ্দিন বলেন, গোডাউনের কর্মচারী ও শ্রমিকরা চাল অনলোড করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দোষী হলে আমার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা