সারাদেশ

এক রশিতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : গাইবান্ধায় এক রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সদরের বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস(২৩) ও একই ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস (২৪)। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জমি দেখতে এসে ঘাটালের ভিটা নামক স্থানে স্থানীয় কয়েকজন ব্যক্তি গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাদের দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ জানান, এক রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, ছুরি, কাঁচি, দুটি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা