সারাদেশ
ব্রাজিল-আর্জেন্টিনা 

খেলার উপলক্ষে মদ কেনায়  গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে বিদেশি মদ কিনে বাসায় ফেরার পথে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার সদর উপজেলার শালধর বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা নগরীর শুভপুর গ্রীণ রোড এলাকার এলাকার আবু কালামের ছেলে মো. আশিক (৩০), এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা রামমানির দিঘীপাড় এলাকার ভাড়াটিয়া রমজান আলীর ছেলে মো. আজিজ প্রকাশ আজাদ (২৭) সদর উপজেলার পাঁচথুবি এলাকার কেরানি বাড়ির বাড়াটিয়া মো. শাহ আলমের ছেলে এলাকার মো. রবিউল ইসলাম (২২)।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানায়, ‘শনিবার সন্ধ্যায় ছত্রখীল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার শালধর বটগাছতলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।’

তিনি আরও জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে এ মাদকদ্রব্য ক্রয় করেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রোববার সকালে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা