সারাদেশ

৩৫০ বস্তা সারসহ পাঁচ ডিলার আটক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় ৩৫০ বস্তা সরকারের ভর্তুকির সারসহ পাঁচ ডিলারকে আটক করা হয়েছে। শনিবার (২৬ জুন) র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৩৫), আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের মৃত শওকত আলীর ছেলে নওশাদ (৪৬), আদমদীঘি বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), শালগ্রামের খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও মৃত নাসিউল হকের ছেলে এহসানুল করীম (৪৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ায় সারের চাহিদা বেশি থাকায় এক শ্রেণির অসাধু ডিলার বেশি মুনাফার লোভে সরকারের ভর্তুকির সার কালোবাজারে বিক্রি করে আসছিলো। সংবাদ পেয়ে জেলার কাহালু থানার দুর্গাপুর জামাদারপুকুর সড়কে চেকপোস্ট বসিয়ে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৯২৩) জব্দ করে। এসময় ট্রাকে থাকা নন্দীগ্রাম থানার সারের ডিলার কালোবাজারির মূলহোতা রুহুল আমিনসহ পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ১৭ টন সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত সারগুলো নন্দীগ্রামের ডিলারের কাছে দেয়ার জন্য সান্তাহার বিএডিসি গোডাউন থেকে উত্তোলন করে বিক্রি করে দেয়া হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা