সারাদেশ

খুলনায় করোনায় মৃত্যু চার

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা করোনা ডেডিকেটেড ও গাজী মেডিকেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তারা রেডজোনে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে হাসপাতাল দুটির মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৬৩টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা পজিটিভ এসেছে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে।

বুধবার (২৩ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মেহেদী নেওয়াজ জানান , খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ১৬৫ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরায় ৪ জন, নড়াইলে ৪ জন, পিরোজপুরে একজন ও ঝিনাইদহে একজন রয়েছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেডজোনে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা