সারাদেশ

লালমনিরহাটে লকডাউন ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট পৌর এলাকাসহ পুরো জেলায় উদ্বেগজনকহারে বেড়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত মানুষ আসায় এ জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে ৭ দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

শনিবার (২৬ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে। এর আগে বুধবার (২৩ জুন) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ ঘোষণা দেন।

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, পৌর এলাকায় আশঙ্কাজনক হারে করোনা বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (২৬ জুন) ভোর থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা