সারাদেশ

সাভারে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে কর্ভাডভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ওই নারীর স্বামী মোটরসাইকেল চালক মিজানুর রহমান। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলাকায় আরিচাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক কাভারর্ডভ্যানসহ চালককে আটক করেছে।

নিহত ওই নারী নাম হুমাইরা রহমান (২৫)। তিনি সাভারের ফুলবাড়িয়া পানপাড়া এলাকার ফার্মেসী ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। এছাড়া আটক ঘাতক কাভার্ডভ্যানের চালক আমির হোসেন মাগুরা সদর থানার দুলোহারা গ্রামের মো. আব্দুল গণির ছেলে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাত করিম জানান, উপজেলার রাজ ফুলবাড়িয়া থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী সাভারের দিকে আসছিলেন। এক পর্যায়ে তারা মহাসড়কের তালবাগ এলাকায় পৌছলে হঠাৎ মোটরসাইকেলের পেছনে থাকা হুমাইরা রহমান মহাসড়কে ছিটকে পড়ে। পরে পেছনে থাকা দ্রুতগামী কর্ভাডভ্যানটি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় হুমাইরা। এসময় তার স্বামী মিজানুর রহমানও পড়ে গিয়ে আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করেছে। এছাড়া স্থানীয়দের সহায়তায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা