সারাদেশ

দেওয়াল ধসে নারী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভার আশুলিয়ায় দেওয়াল ধসে পারভীন আক্তার প্রিয়া (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

বুধবার (১৬ জুন) সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় মুক্তামীরের মালিকানাধীন বাউন্ডারী ধসে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

নিহত পোশাক শ্রমিক কুড়িগ্রাম জেলার বরুঙ্গামারী থানার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করে প্রাইম বিডি নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানায়, সকালে প্রিয়া তার কর্মস্থলে যাচ্ছিলেন । এসময় হঠাৎ পাশের বাউন্ডারী ভেঙে পড়ে। এতে চাপা পড়ে পোশাক শ্রমিক প্রিয়া। পরে তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুনুর রশীদ জানান, সকালে দেওয়াল চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার পা ও বুকে দেওয়াল চাপার আঘাতে মৃত্যু হতে পারে বলে জানান তিনি ।

এ ঘটনায় আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) তানিম জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তেতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা