সারাদেশ

চুয়াডাঙ্গায় অপহরণ করে নারীকে ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক গৃহবধূকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে মানিক মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) রাতে উপজেলার শালিকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিক মিয়া আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২২ মে ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে শালিকা মোড়ে পৌঁছালে একই গ্রামের মানিক মোটরসাইকেলে তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমাইলে নিয়ে যায়। দশমাইলের মোহর আলীর বাড়িতে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ১০ দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে গত ২ জুন গৃহবধূকে ভালাইপুর মোড়ে নামিয়ে দিয়ে মানিক মিয়া পালিয়ে যায়। পরে ওই গৃহবধূ বাড়ি ফিরে অপহরণ ও আটকে রেখে ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানায়।

এরপর গৃহবধূর বাবা শুক্রবার (৪ জুন) রাত ৯ টার দিকে আলমডাঙ্গা থানায় বাদী হয়ে অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, শুক্রবার রাতে মেয়েটির বাবা মামলা করেছে। পুলিশ রাতে মানিক মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মানিককে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা