সারাদেশ

লক্ষ্মীপুরে সীমানা প্রাচীর ধসে বৃদ্ধের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সীমানা প্রাচীর ধসে চাপা পড়ে আবু তাহের (৬৮) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়খেরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন নামে আরও এক বৃদ্ধ আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আবু তাহের ও আহত বেলাল হোসেন বড়খেরি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আবু তাহের ও বেলাল এক সঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সামনে দিয়ে তাদেরকে বাড়ি যেতে হয়। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ সীমানা প্রচীরের দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাহের মারা যান। আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, "সীমানা প্রাচীরের দেয়াল ধসে বৃদ্ধ তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ও আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।"

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা