সারাদেশ

শ্যালিকার হাতে দুলাভাই খুন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: রায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শ্যালিকার কোদালের আঘাতে মমতাজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ মে) সকালে উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ উদ্দিন উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া এলাকার মৃত ফজল আলীর ছেলে।

নিহতের স্ত্রী শাহীনা জানান, তার বাবার বাড়ির জমি নিয়ে বোন হোসনে আরার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে মামলাও হয়েছে। ওই জমিতে ট্রাক দিয়ে বালি ফেলাকে কেন্দ্র করে তার স্বামী মমতাজের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন বোন হোসনে আরা। এক পর্যায়ে ওই বৃদ্ধকে কোদাল দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দেন তিনি। এতে গুরুতর আহত হন মমতাজ উদ্দিন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা