সারাদেশ

নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের একটি ডায়িং ফ্যাক্টরি তে গ্যাসের লিকেজ থেকে আগুনে দুই নিরাপত্তা কর্মী ও শ্রমিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, আলম (২৫), হেভেন চাকমা (২২), নাজির উদ্দিন (২৫), মেহেদী হাসান (২৪), ও বশির আহমেদ(২৫)। গত ২২ মে দিবাগত রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিন জানান, সোনারগাঁর মদনপুর নয়াবাড়ি এলাকায় মিকি ডায়িং ফ্যাক্টরিতে দুইজন নিরাপত্তাকর্মী ও ৩ জন শ্রমিক রাতে ফ্যাক্টরিতে ছিলেন। হঠাৎ রাতে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে শনিবার ভোররাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর জানান, আলমের শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমার ১৫ শতাংশ, নাজির উদ্দিনের ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮ শতাংশ ও মেহেদী হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা