সারাদেশ

প্রতিদিন ইফতার হাতে গাইবান্ধার রাস্তা-ঘাটে ছাত্রলীগ নেতারা

মাসুম লুমেন, গাইবান্ধা : ইফতারের সময় হলেই গাইবান্ধার রাস্তা-ঘাটে দেখা মেলে ছাত্রলীগ নেতা আসিফ মামুনের আর এভাবে প্রতিদিন পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করছেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ও সেক্রেটারি মামুন।

ইফতারের ঠিক আগ মুহুর্তে শহরের বাস টার্মিনালের শ্রমিক, পথচারী, অটো, ভ্যান চালক ও দিনমজুরদের হাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার তুলে দেয়ার বিষয়টি গাইবান্ধায় ব্যাপক চাঞ্চল্যে’র সৃষ্টি করেছে। দলমত নির্বিশেষে সবাই তাদের প্রসংশায় পঞ্চমুখ।

দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, রোজার শুরু থেকেই জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ও সাধারণ সম্পাদক মামুন প্রতিদিন প্রায় শতাধিক পথচারী, অটো ও ভ্যান চালকসহ দরিদ্র ব্যক্তিদের মাঝে রান্না করা ইফতার (খিচুড়ি) বিতরণ করছেন। বিগত বছরগুলোতে পবিত্র রমজান মাসে বিভিন্ন আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর ইফতার বিতরণ ও ইফতার পার্টির আয়োজন করা হলেও এবার করোনার প্রভাবে তা সম্ভব হয়নি। তাই রাস্তা-ঘাটে প্রতিদিন পথচরীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার বলেন, "আমাদের মাসব্যাপী ইফতার বিতরণের এই উদ্যোগ পথচারীসহ সকলের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। করোনা মহামারিতে এবার মানুষের অসহায়ত্ব ও দুর্দিনের কথা ভেবে জেলা ছাত্রলীগ সিদ্ধান্ত নিয়েছিল, আমরা প্রতিদিন গরীব অসহায় রোজাদারদের হাতে ইফতার তুলে দিব। এখন পর্যন্ত সেটা করতে পেরেছি বলে খুব ভালো লাগছে। এজন্য ছাত্রলীগের সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি"।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুন বলেন, প্রয়োজনের তাগিদে গাইবান্ধার বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেককেই দেখা যায় ইফতারের ঠিক আগ মুহুর্তে ইফতারের জন্য এদিক ওদিক ছোটা-ছুটি করছেন। তখন থেকেই ইচ্ছে ছিলো, ইফতারের ঠিক আগ মুহুর্তে এসব রোজাদারদের হাতে ইফতার তুলে দিবে গাইবান্ধা জেলা ছাত্রলীগ। সেই ইচ্ছে পূরণ হয়েছে ২০১৮ সাল থেকে।

বিগত চার বছর থেকে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চলমান আছে জানিয়ে তিনি বলেন, এবার করোনার প্রভাবে সকল নিম্ন আয়ের মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে রোজা আসায় গতবছর গুলোর ন্যায় এবারও মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। ক্ষুধার্ত পথচারীদের হাতে ইফতার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভবিষ্যতেও গাইবান্ধা জেলা ছাত্রলীগের এমন মহতি ও ব্যাতিক্রম উদ্যোগ যেন অব্যাহত থাকে সেজন্য সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা