সারাদেশ

ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে লিচু পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই ও তার ছেলেরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছোট ভাই ও তার ছেলেসহ দু’জনকে আটক করেছে। নিহতের নাম সফি উল্লাহ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আজ দুপুরে আটক দুই আসামিকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে নিহতের মেয়ে এ ঘটনায় বুধবার রাতে কবিরহাট থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন উপজেলার সুন্দলপুর ইউপির পূর্ব রাজুর গাঁও গ্রামের তাজুল ইসলাম, ও তার ছেলে মামুন।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও গ্রামের বেচু ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওসি টমাস বড়ুয়া বলেন, গতকাল বিকেল বড় ভাই সফি উল্লাহ তার লিচু গাছ থেকে লিচু পাড়তে গেলে ছোট ভাই তাজুল ইসলাম, তার ছেলে মামুন, ও সাইফুলের সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছোট ভাই তাজুল ইসলাম উত্তোজিত হয়ে বড় ভাইয়ের ওপর হামলা চালায়। পরে তার দুই ছেলেসহ বড় ভাইকে মারধর করে। এক পর্যায়ে মারধরের শিকার বড় ভাই ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ বুধবার রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।

সান নিউজ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা