সারাদেশ

মৌলভীবাজারে বোরোর বাম্পার ফলন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার চার উপজেলা রাজনগর,কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বিস্তৃর্ণ এলাকা জুড়ে হাকালুকি হাওরে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। বড় কোন প্রাকৃতিক দুর্যোগের আগেই এক সপ্তাহ ধরে কৃষকরা বোরো ধান কাটা শুরু করেছে। আগাম বন্যা ও শিলাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের আশংকায় দ্রুত সময়ের মধ্যে ধান কাটা শেষ করতে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিয়েছে।

সোমবার ১৯ এপ্রিল হাওরের বিভিন্ন বোরো ধানের মাঠ পরিদর্শন করে কৃষকদের ধান কাটায় উদ্বুদ্ধ করেছেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার প্রমুখ। ইতিপূর্বে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারী জেলার বিভিন্ন হাওর পরিদর্শন করে কৃষকদের দ্রুত সময়ে বোরো ধান কাটতে পরামর্শ দিয়েছেন।

বড়লেখা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৪ হাজার ৯শ’ ৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্টিক টন। সিংহভাগ বোরো আবাদ হয়েছে হাকালুকি হাওরপাড়ের তালিমপুর, বর্ণি ও সুজানগর ইউনিয়ন এলাকায়।

আবহাওয়া অনুকুল থাকার কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। হাকালুকি পাড়ের তালিমপুর ইউনিয়নের দশনা ব্রীজ এলাকায় গিয়ে দেখা গেছে কৃষকরা ধান কাটছেন। কৃষক নুর হোসেন, পাখি মিয়া, রমাকান্ত বিশ্বাস, নুরুল ইসলাম জানান, গত ৫ বছরের মধ্যে এবার তাদের বোরোর ফলন ভালো হয়েছে। ২৯ ব্রি ধান কাটা শুরু করেছেন। প্রথম দিকে খরায় কিছুটা ক্ষতি করলেও শেষ দিকের বৃষ্টিতে ধানের বেশ উপকার হয়েছে।

দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক গরম হাওয়ায় ধান নষ্ট হওয়ার খবর পাওয়া গেলেও হাকালুকি হাওরপাড়ের বোরো ধান নষ্ট হয়নি। চিটার পরিমানও কম। সোমবার বিকেলে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেদুজ্জামান বিন হাফিজ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ ক্ষেতে গিয়ে তাদেরকে দ্রুত ধান কাটা সম্পন্ন করতে উদ্বুদ্ধ করেছেন ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার জানান, গত এক সপ্তাহ ধরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি। দুর্যোগের আশংকা থাকায় মাঠে গিয়ে কৃষকদের দ্রুত ধান কাটা শেষ করতে পরামর্শ দিয়েছি।

সান নিউজ /আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা