সারাদেশ

জামালপুরে দোকান খোলার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে লকডাউনের দ্বিতীয় দিনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালিক-কর্মচারীরা।

লকডাউনে বেতন বোনাস দোকান ভাড়া না দিলে খোলে দেওয়ার দাবিতে প্রায় ১ ঘণ্টা শহরের তমালতলায় প্রধান সড়ক অবরোধ করে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে দোকান মালিক ও কর্মচারীরা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এছাড়া বকশীগঞ্জ উপজেলাতেও লকডাউন বিরোধী শ্লোগানে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এর আগে গতকাল দুপুরে মেলান্দহ উপজেলাতে লকডাউন অমান্য করে ব্যবসায়ীরা পথে নামলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক দোকানের বিক্ষুব্ধ মালিক ও কর্মচারীরা শহরের তমালতলায় সমাবেত হয়ে সড়ক অবরোধ করেন। ‘কর্মচারী বেতন-বোনাস ও দোকান ভাড়া দিন, নইলে দোকান খুলতে দিন, লেখা ব্যানার নিয়ে এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘লকডাউন মানি না, মানব না’ শ্লোগান দেন।

প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভের পর জামালপুর চেম্বার অব কমার্সের নেতারা বিষয়টি প্রশাসনের সাথে আলোচনার আশ্বাসে দিলেও সড়কেই অবস্থান করে বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক ইকরামুল হক নবীন জানান, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা অনেক টাকা লগ্নি করেছেন। এমনিতেই সারা বছর করোনা মহামারীর কারণে ব্যবসায়ে মন্দাভাব ছিল। এখন এভাবে লকডাউন চললে তারা পথে বসবে। তাই ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে দোকান খোলা রাখার দাবিতে এই বিক্ষোভ করেন।

প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন। আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, দোকান খোলার দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা