সারাদেশ

করোনা: রাঙামাটিতে কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রতিপালনে রাঙামাটিতে মাঠে কঠোর অবস্থানে থাকছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী।

সরকারের আরোপ করা ১১ দফা নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলায় সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, দেশ ও দেশের মানুষ প্রত্যেককে নিরাপদ রাখতে সরকারের নির্দেশনা প্রতিপালনে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিষেধাজ্ঞা চলাকালে কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিষেধাজ্ঞার শর্তাবলীর বর্ণনা তুলে ধরে জেলার সর্বসাধারণ সবাইকে নির্দেশনা পালন করার জন্য উদাত্ত আহবান জানান জেলা প্রশাসক।

এ সময় পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সামাজিক নেতা উপস্থিত ছিলেন। পরে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে শহরে মাইকিং করে জেলা প্রশাসন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পদোন্নতিতে রাজনীতি নয়, যোগ্যতাই মাপকাঠি: প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংব...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা