সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে বিএনপি-জামায়াত: আ. লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : হেফাজতে ইসলামের কাঁধে ভর করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলেন করে এ অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গত রোববার (২৮ মার্চ) হরতাল চলাকালে আবু নাছের আহমেদের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতকর্মীরা।

দলের পক্ষে লিখিত বক্তব্যে আবু নাছের আহমেদ বলেন, 'ভঙচুর, অগ্নিসংযোগ ও তাণ্ডব চালিয়ে জাতীয় সম্পদ নষ্ট করা ইসলামী আচরণ হতে পারেনা। হেফাজতে ইসলাম, বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগে অনুপ্রবেশকারী- যারা বাংলাদেশকে এখনও মেনে নিতে পারেনি, তারাই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে'।

তিনি বলেন, 'ইসলাম এগুলো (তাণ্ডব) সমর্থন করেনা। যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতা ও দেশের শত্রু। তাঁদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি সাধারণ জনগণকে স্বাধীনাতাবিরোধী ও উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই'।

সংবাদ সম্মেলনে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামা, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম সাজু, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু রিজভী, রুবেল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা