সারাদেশ

পিস্তল-গুলিসহ কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহালামারী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের লহালামারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল (১৯) রাজশাহীর তানোর উপজেলার দোগাছা হাপানিয়া গ্রামের মো. বিশুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস শাকিব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার চককৃর্ত্তি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লহালামারী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রসহ কাজলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল পিস্তল কেনাবেচার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা