সারাদেশ

ভোলায়  সর্বস্তরের মানুষের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের কর্মসূচী যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালন করা হয়।

শুক্রবার ( ২৬ মার্চ ) সকালে সরকারের নির্দেশনা অনুযায়ী ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে স্বল্পপরিসরে যথাযোগ্য মর্যাদায় উপদযাপন করা হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস। সকাল ৮ টায় ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলোন করেন ভোলার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলার জেলা ও দায়ারা জজ এ বি এম মাহমুদুল হক, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। পরে সীমিত আয়োজনে কুচকাওয়াজ ও মার্চপাস্ট পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। এসময় তিনি আরও বলেন,মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে হারিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এবার আমাদের যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।

এর আগে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান এর পর ভোর ৬ টায় ভোলা জেলা প্রশাসক চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্বে ফুল দিয়ে ভোলা জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন, বিভিন্ন দফতরসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে।

এসময় শহীদদের স্মরনে নিরবতা পালন করে দো’আ ও মুনাজাত করা হয়। এছাড়াও ভোলা যুগীরঘোল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিন ব্যাপী জেলা প্রশাসন ও ভোলা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সান নিউজ/ তপু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা