সারাদেশ

বরিশাল-ঢাকা রুটে  চলাচল শুরু বাংলাদেশ বিমান

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল-ঢাকা আকাশপথে ৩২০০ টাকায় যাত্রীরা পাচ্ছেন বাংলাদেশ বিমানের টিকিট। শুক্রবার (২৬ মার্চ) থেকে শুরু হওয়ায় নতুন ও আধুনিক প্রযুক্তি নির্ভর ড্যাশ এইট কিউ-৪০০ বিমানে সপ্তাহে ৭ দিন ফ্লাইট থাকছে। যার মধ্যে বৃহস্পতিবার বিকেলে এবং বাকী ৬ দিন সকালে থাকছে ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশালের ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ডু জানান, যাত্রীদের কথা বিবেচনা করেই নতুন বিমানে বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে। পাশাপাশি টিকিট পেতেও এবার কোনও সমস্যা হবে না। বরিশাল অফিসের পাশাপাশি বরগুনা, মাদারীপুর জেলায় মোট ১৭টি ট্যাব এজেন্ট রয়েছে।

এছাড়া অনলাইনে মোবাইল এ্যাপ ও কল সেন্টারের সহায়তায়ও যে কোনও জায়গা থেকে টিকিট কাটা যাবে। তিনি জানান, এবারে বরিশাল-ঢাকা রুটের ফ্লাইটে যুক্ত হওয়া ড্যাশ এইট কিউ-৪০০ প্লেন বৈশিষ্টের মধ্যে অন্যতম হলো এর মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে সকল ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ৯৯.৯৮% দুর করতে হেপা ফিলট্রেশন পদ্বতি।

এছাড়া যাত্রীদের জন্য সকল কেবিন প্রতি ৩ থেকে ৪ মিনিট পর বিশুদ্ধ বাতাসের মাধ্যমে পরিরোধন করার ব্যবস্থা থাকছে। এ বিমানের জানালার আকার অনেক প্রশস্ত হওয়ার পাশাপাশি বিমানের ক্যাপাসিটি টিটিএল-ক্যাপ ৭২ (ইকোনমি) প্রতিটি টিকিটের দাম ৩২০০ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, যাত্রীদের প্রাপ্যতা বিবেচনায় বিমান চলাচলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় এবং বরিশাল থেকে ঢাকা বিকেল ৪টা ৪০ মিনিটে বিমান উড্ডয়ন করবে। এছাড়া বাকি ৬ দিন সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে।

সঞ্জয় কুমার কুন্ডু জানান, এবারে স্থানীয় পর্যায়ের সকল ত্রুটি চিহ্ণিত করে তা নিরসন করে বিমানের ফ্লাইট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে বিমানের পুরাতন অফিসটি সদররোড থেকে সরিয়ে পুলিশ লাইন রোড এলাকায় নেওয়া হয়েছে। আবার আগের অফিসটি যেখানে ৪ তলায় ছিলো সেখানে যাত্রীদের কথা বিবেচনা করে এবারে নতুন অফিস দোতলায় রয়েছে অফিসের সামনে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে।

এছাড়া যে কোনও প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু করার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে টিকিট প্রাপ্তির ব্যবস্থাও রাখা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় প্রাধান্য পাচ্ছে পদ্মা সেতু, রেল লাইন স্থাপন, পায়রা সমুদ্র বন্দরসহ বেশ কয়েকটি মেগা প্রজেক্ট।

এই প্রজেক্টগুলোর কার্যক্রম বর্তমানে বরিশাল ও এর পার্শবর্তী জেলাসমূহে চলমান রয়েছে। এর সঙ্গে প্রাধান্য দিয়ে বরিশাল বিমান বন্দরে বিদ্যমান সক্ষমতা বৃদ্ধিসহ বিমানবন্দর সম্প্রসারণ, রাডার স্টেশন স্থাপন এবং বিমান বন্দর সংলগ্ন মহাসড়কটি ৪ লেনে রুপান্তরের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। বরিশাল বিভাগের প্রবেশদ্বার বিবেচনায় বরিশাল জেলায় অন্যান্য এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশ বিমানের সার্ভিসের যথেষ্ট প্রয়োজনীতা রয়েছে।

তিনি জানান, করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২১ মার্চ বরিশাল থেকে ঢাকা রুটে প্লেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর বরিশালের জেলা প্রশাসক হিসেবে আমি সরকারের এ সার্ভিসটি পুণরায় শুরু করতে উদ্যোগ নিয়েছি। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বরিশাল-ঢাকা রুটে দীর্ঘ এক বছর পর বিমানের ফ্লাইট চালু হচ্ছে। এয়ারলাইন্সগুলোর মধ্যে সুস্থ বাজার প্রতিযোগিতা বজায় রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাপক ভূমিকা রাখবে।
সান নিউজ/খান রুবেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা