সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নকশী কাঁথায় স্বাধীনতার ইতিহাস

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পীদের অংশগ্রহণে নকশী কাঁথায় স্বাধীনতার ইতিহাস চিত্রায়ণ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার (২২ মার্চ ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এর আয়োজন করে জেলা প্রশাসন। নকশী কাঁথায় শিল্পীরা স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ইতিহাস, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন চিত্র তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাহবুবা এ উৎসবে অংশ গ্রহণ করেন। তার সুই-সেলাইয়ের ফোঁড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের ছবি এঁকেছেন।

তিনি জানান, দেশব্যাপী চাঁপাইনবাবগঞ্জের নকশীকাঁথার সুনাম রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নকশীকাঁথার মাঝে স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলার উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

মহিলা সংস্থার শেফা খাতুনও এ উৎসবে অংশ গ্রহণ করেছে। তার নকশিকাঁথায় স্বাধীনতার চিত্র তুলে ধরেছেন। ব্যতিক্রমী এমন আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা বলেন, নকশীকাঁথা চাঁপাইনবাবগঞ্জের একটি ঐতিহবাহী শিল্প, যা সারাদেশে বিখ্যাত। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানায়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার জানায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। নকশীকাঁথার উৎসবে ৮০ জন মহিলা অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমি এ জেলাতে আসার আগেই নকশীকাঁথার নাম শুনেছি। সুই-সুতোঁর ফোঁড়ে এ কাঁথা বানানো হয় মহিলাদের নিজস্ব হাতে। জেলার ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার বিভিন্ন চিত্র তুলে ধরার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে এ উৎসব।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা