সারাদেশ

চট্টগ্রাম কারাগারে খোঁজ মেলেনি রুবেলের, অবশেষে মামলা

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তালাবদ্ধ ওয়ার্ড থেকে উধাও হওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে কারাভ্যন্তরে তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত শনিবার (৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টায় তাকে পলাতক দেখিয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন কারা কর্তৃপক্ষ।

রবিবার (৭ মার্চ) সকালে এ তথ্য জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান। তিনি বলেন, কারাভ্যন্তরে এর আগেও দুইবার ড্রেনে ও ছাদে লুকিয়ে থাকার ঘটনা ঘটিয়েছে হাজতি রুবেল। পরে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে বের করা হয়।

এবারও সেরকম ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। পাগলা ঘন্টা বাজিয়ে কারা পুলিশ ও দাঙ্গা পুলিশ এই তল্লাশি চালায়। কিন্তু হাজতি রুবেলকে খুঁেজ পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, কারাগারের ড্রেন দিয়ে হাজতি রুবেল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ফলে পলাতক দেখিয়ে শনিবার দিনগত রাতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৩/২১। ধারা-দন্ডবিধির ২২৪। এর আগে থানায় জিডি করা হয়েছিল।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন বলেন, হাজতি রুবেলকে পলাতক দেখিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে মামলা করেছেন কর্তৃপক্ষ। এরপর হাজতি রুবেলের খুঁেজ মাঠে নেমেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাতে সবার সাথে ফরহাদ হোসেন রুবেল নামে এক হাজতি কারাগারের কর্ণফুলী ভবনের ৫ম তলার ১৫ নম্বর ওয়ার্ডে ঘুমাতে যান। কিন্তু শনিবার (৬ মার্চ) ভোর ৬টায় ওয়ার্ড তালামুক্ত করার পর ওই হাজতির সন্ধান মিলছে না। যার হাজতি নম্বর ২৫৪৭/২১।

পরে দায়িত্বরত কারারক্ষী ও হাজতিদের কাছ থেকে জানতে পারেন, হাজতি রুবেল ভোর ৫টা ১৫ মিনিটে ওয়ার্ড থেকে বের হয়ে যান। পরবর্তীতে পুরো কারাগারে তল্লাশি করেও তার হদিস মেলেনি। এর আগে ২০১৮ সালে তিনি দুইবার কারাভ্যন্তরে লুকিয়ে ছিলেন। এবার নতুন করে গত ৯ ফেব্রুয়ারি হত্যা মামলায় জেলে গিয়ে আবার লুকিয়ে গেলেন।

উল্লেখ্য, ফরহাদ হোসেন রুবেল গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে সদরঘাট থানার সিআরবি রেল গেইট এলাকায় তুচ্ছ ঘটনায় আবুল কালাম নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে বুকে ছুরিকাঘাত করেন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে হত্যার অভিযোগে ডবলমুরিং থানার মিস্ত্রি পাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় ৯ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে যান রুবেল। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা