সারাদেশ

রাঙামাটিতে ভয়াবহ আগুন, পুড়ল ২৫টি বসতবাড়ি

এম.কামাল উদ্দিন, রাঙামাটি: রাঙামাটি শহরের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়ে আগুনে পুড়ে গেছে প্রায় ২০-২৫টি বাসাবাড়ি।

শনিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের কাঁঠালতলী খাদ্য গোডাউনের পেছনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অনেক বসতভিটা ও বাসাবাড়ি আগুনে পুড়ে গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্ভবত রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু যা হবার হয়ে গেছে। ফায়ার সার্ভিস আশপাশের দোকানপাট ও ঘরবাড়ি রক্ষায় প্রাণপান চেষ্টা চালিয়ে তা রক্ষা করেছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ধারণা করছে ২০-২৫টি বাসাবাড়ি আগুনে পুড়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।

এদিকে, আগুন লাগার সাথে সাথে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, বিভিন্ন পেশার লোকজন ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেছেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন দাশ বলেন, সবাই আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত তাই আগুনের ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপণ করতে একটু সময় লাগবে। আগুন কিভাবে লেগেছে তা এখনো বলা যাচ্ছে না। একটি টিম গঠন করে তদন্ত সাপেক্ষে তা বের করতে হবে। এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা