সারাদেশ

পাপু‌লের আস‌নে ‌ভোট ১১ এ‌প্রিল, আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু শুক্রবার

নিজস্ব প্রতি‌বেদক: নির্বাচন কমিশন ঘো‌ষিত তফ‌সিল অনুসা‌রে শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ বাতিলে শূণ‌্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনে আগামী ১১ এপ্রিল উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুল। সর্বশেষ মানবপাচারের মামলায় কুয়েতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি তার আসন‌টি শূন‌্য হ‌য়ে যায়। এর ফ‌লে এ আস‌নে ভোট কর‌তে হ‌চ্ছে নির্বাচন ক‌মিশন‌কে।

এদি‌কে এ নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে আওয়ামী লীগের দলীয় প্রার্থিতা নির্বাচ‌নে মনোনয়ন বিতরণ শুরু হচ্ছে শুক্রবার হ‌তে।

বুধবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ‌্যম‌কে জানান, জাতীয় সংসদের ২৭৫ (লক্ষ্মীপুর-২) আসন শূন‌্য হওয়ায় এ আস‌নে ভোট অনু‌ষ্ঠিত হ‌বে ১১ এ‌প্রিল। এ প্রেক্ষি‌তে দলীয় প্রার্থী নি‌শ্চিত করণে শুক্রবার হ‌তে আওয়ামী লীগের সভাপ‌তি শেখ হা‌সিনার
ধানম‌ন্ডির রাজ‌নৈ‌তিক কার্যালয় থেকে ম‌নোনয়ন ফরম বি‌ক্রি শুরু হবে। চল‌বে ১০ মার্চ পর্যন্ত। ফরম পূরণের পর সেখানেই জমা দিতে হবে।

দপ্তর সূ‌ত্রে আরও জানা‌ যায়, কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

ই‌সি সূ‌ত্রে জানা যায়, কুয়েতে ফৌজদারি আদালত থেকে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিক স্খলনজনিত অপরাধে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নয় ব‌লে রায় ঘোষণা করা হয়। সে কারণেই সংবিধানের ৬৭(১)(ঘ) অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা