সারাদেশ

সৈয়দপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ছোটন অধিকারী। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তার লাশ সৈয়দপুর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহতদের সেখানে ভর্তি করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উত্তরের জনপদ নীলফামারী পৌর নির্বাচনে ভোটবর্জন করেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম। রোববার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি নির্বাচন কমিশনারের কাছে পুনর্নির্বাচন দাবি করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা