সারাদেশ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ২১শের প্রথম প্রহরে ৫২’র ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পরে একে একে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষে মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি মেয়র নির্মলেন্দু চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম শ্রদ্ধা জানান।

এছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। এ সময় প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আলোক সজ্জ্বার ব্যবস্থা করা হয়।

সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

ভেনিস-টরন্টো ঘুরে কলকাতায় বাঁধনের সিনেমা!

ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর কলকাতা আন্তর্জাতিক চলচ্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা