সারাদেশ

সিরাজগঞ্জ প্রেসক্লাব: সভাপতি হেলাল ও সম্পাদক জাকিরুল

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও জেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, যুব বিষয়ক সম্পাদক বদরুর আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রউফ পান্না, শহর আ.লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম।

প্রথম অধিবেশনে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সদস্য নূরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, এসএম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন, হীরক গুন, ইসরাইল হোসেন বাবু, দিলীপ গৌর প্রমুখ।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে ক্লাবের রিপোর্ট পর্যালচনার পর ২০২১-২০২২ বর্ষের জন্য ১৩সদস্যের নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করেন ক্লাবের বিদায়ী সভাপতি হেলাল উদ্দিন। সদস্যরা হলেন- সভাপতি হেলাল আহম্মেদ(দৈনিক করতোয়া), সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু (বিডি নিউজ২৪ ডটকম), সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু (প্রধান সম্পাদক দৈনিক আজকের সিরাজগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (নির্বাহী সম্পাদক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুন (চানেল ২৪), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী এসএইচ ফিরোজী (বিটিভি), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জি টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু (সময় টিভি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক আইয়ুব আলী (বাংলাদেশের সময়)। সদস্যরা হলেন- নূরুল ইসলাম বাবু (জনকন্ঠ), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি)।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা